জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ভোট করবে, সেই প্রতীকের স্কেচ নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত করেছে। বুধবার (২৬ নভেম্বর) ইসির অফিসিয়াল ওয়েবসাইটে এনসিপির নামের পাশে প্রতীকের স্কেচ যুক্ত করা হয়।
এর আগে ইসি এনসিপিকে চূড়ান্তভাবে নিবন্ধন দেয় এবং দলটিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ করে। একই সিদ্ধান্তে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক দেওয়া হলেও তাদের প্রতীকের স্কেচ এখনো ওয়েবসাইটে যোগ করা হয়নি।
এনসিপির ক্ষেত্রে স্কেচ যুক্ত হওয়ায় আসন্ন নির্বাচনের ব্যালট পেপারেও এই স্কেচ অনুযায়ী প্রতীক ব্যবহার করা হবে।

