||জহিরুল ইসলাম শ্যামনগর||
শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় ডে-নাইট ফুটবল খেলা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি ফরেস্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
খেলা শুরুর আগেই মাঠে জড়ো হতে থাকে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ। আলো-ঝলমলে পরিবেশে শুরু হওয়া এ ডে-নাইট ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল। খেলার প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা, দর্শকদের করতালি আর শোরগোল।
উক্ত ডে নাইট ফুটবল টুর্নামেন্টে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব,
বুড়িগোয়ালিনী ৮নং ওয়ার্ড বিএনপি”র সাধারণ সম্পাদক আবু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে আয়োজক কমিটি জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তাদের এই আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা মত প্রকাশ করেন।
খেলায় উপজেলার আটুলিয়া ফুটবল একাদশ কে টাইব্রেকারের মাধ্যমে গাবুরা ডুমুরিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ রেফারী অ্যাসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর কবির, ধারাভাষ্যকার ছিলেন সাতক্ষীরা জেলা ভাষ্যকার ফরামের সদস্য রবিউল ইসলাম শিবলু ও নাজিম উদ্দিন রনি।
স্থানীয় ক্রীড়াবিদ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে পুরো আয়োজনকে সফল করে তোলেন।

