কুষ্টিয়ায় মাদক দমন অভিযানে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘিরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে জগতি রেলস্টেশন প্ল্যাটফর্মে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার। তিনি আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শহরের একাধিক স্থানে মাদক কেনাবেচার খবর পেয়ে যৌথ দল অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

