Site icon দৈনিক বঙ্গচিত্র

খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার (২৩ নভেম্বর) কিছুক্ষণ পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

Exit mobile version