Site icon দৈনিক বঙ্গচিত্র

গণঅভ্যুত্থানের পর প্রথম বছরেই এফডিআইয়ে প্রবৃদ্ধি ১৯.১৩%

||বিএন আহাম্মেদ || গণঅভ্যুত্থানের পরের প্রথম বছরেই বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই বেড়েছে ১৯.১৩ শতাংশ। আন্তর্জাতিকভাবে যেখানে রাজনৈতিক অস্থিরতার পর বিনিয়োগ কমে যাওয়াই স্বাভাবিক, সেখানে বাংলাদেশ উল্টো একটি শক্তিশালী প্রবৃদ্ধির উদাহরণ তৈরি করেছে।

বিশ্বব্যাংকের তথ্য বলছে—শ্রীলঙ্কা, চিলি, সুদান, ইউক্রেন, মিসরসহ যেসব দেশে সাম্প্রতিক বছরগুলোতে গণঅভ্যুত্থান হয়েছে, সেসব দেশে পরের বছরে এফডিআই তীব্রভাবে কমেছে। কিন্তু বাংলাদেশে এ সময়ে বিনিয়োগ বেড়ে যাওয়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি বৈশ্বিক আস্থার স্পষ্ট প্রমাণ।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রতিকূল পরিস্থিতিতেও দ্রুত ঘুরে দাঁড়ানোই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক অর্থনৈতিক নীতি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং বেসরকারি খাতের এগিয়ে আসার কারণে এ সফলতা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সব সমস্যার সমাধান করা না গেলেও বিনিয়োগকারীদের সহায়তায় সদিচ্ছার ঘাটতি ছিল না। শিগগিরই এ নিয়ে বছরের পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

Exit mobile version