Site icon দৈনিক বঙ্গচিত্র

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে তিন নারী আহত

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণে তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ জানান, স্থানীয় মাদক ব্যবসায়ী বলে পরিচিত হাসি খাতুনের সঙ্গে তার আত্মীয় মো. চাঁনের দীর্ঘদিনের বিরোধ চলছে। এই বিরোধের কারণেই বাড়ির কাছাকাছি এলাকায় ককটেলটি বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে আহত হন সিহাব আলীর স্ত্রী সম্পা খাতুন, মো. আজমের স্ত্রী সান্তনা বেগম এবং মো. মুরাদের স্ত্রী রিপা। তারা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতলে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Exit mobile version