Site icon দৈনিক বঙ্গচিত্র

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন নিয়ন্ত্রণে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সোমবার (২৪ নভেম্বর) আগুন লাগার ঘটনা ঘটে, যা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

Exit mobile version