Site icon দৈনিক বঙ্গচিত্র

নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন শুধু সাধারণ নির্বাচন নয়—গণ–অভ্যুত্থানের পর প্রথম জাতীয় ভোট। তাই শহীদদের প্রত্যাশা অনুযায়ী দেশগঠনের মনোভাব নিয়েই দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের’ সূচনা হবে। আর সেই জন্মপ্রক্রিয়ার ‘ধাত্রী’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পুলিশকে।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, কাপুরুষের মতো পিছিয়ে না থেকে শহীদদের স্বপ্ন পূরণে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

Exit mobile version