Site icon দৈনিক বঙ্গচিত্র

মৌলভীবাজারে মোটরসাইকেল–টমটম সংঘর্ষে যুবক নিহত, আহত ১

মৌলভীবাজার শহরতলির শমশেরনগর সড়কের লংগুরপুল এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নাহিদ হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় রাকিব আহমদ নামে আরেকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদের বাবার নাম আনোয়ার হোসেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, নাহিদ মোটরসাইকেল চালিয়ে শহর থেকে শ্যামেরকোনা গ্রামের বাড়িতে ফিরছিলেন। লংগুরপুল এলাকায় হঠাৎ একটি টমটম সামনে চলে এলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা নাহিদ ও রাকিব সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে নাহিদকে মৃত ঘোষণা করা হয়। আহত রাকিব চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version