ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রকে তাদের বিশাল তেলভাণ্ডার দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ওপেকের ভার্চুয়াল বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্র লেথাল মিলিটারি ফোর্স ব্যবহার করে বিশ্বের বৃহত্তম তেলভাণ্ডার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
রদ্রিগেজ আরও বলেন, এমন পদক্ষেপ বৈশ্বিক তেল বাজারের স্থিতিশীলতা ও উৎপাদনে বড় প্রভাব ফেলবে। তিনি সতর্ক করে বলেন, ভেনেজুয়েলা নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং কোনো হুমকি মানবে না।
এদিকে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ট্রাম্প প্রশাসন কেরিবিয়ানে তাদের সেনা মোতায়েন করেছে এবং মাদক পাচার রোধে সম্ভাব্য স্থল অভিযানও ইঙ্গিত দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, ভেনেজুয়েলা বিপজ্জনক অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, তাই প্রয়োজনে সব বিকল্প ব্যবস্থা ব্যবহার করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে বলেছেন, কেউ যদি তাদের সমুদ্রসীমায় প্রবেশ করে, তার কঠোর প্রতিক্রিয়া হবে।

