Site icon দৈনিক বঙ্গচিত্র

রাশিয়ায় জলবায়ু ও পরিবেশবিষয়ক আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের পাঁচ তরুণ

আইওসিই প্রতিযোগিতায় অংশগ্রহণ করল বাংলাদেশি দল

রাশিয়ার সোচি শহরে শুরু হওয়া ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (IOCE)’-এ অংশগ্রহণ করছে বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী। ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহান মাসুদ তাসিন। দলের অন্যান্য সদস্যরা হলেন: ঢাকার ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মো. নূর আহমেদ এবং চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মো. আশিকুর রহমান।

IOCE প্রতিযোগিতাটি বিশ্বের শীর্ষস্থানীয় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত, যেখানে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে তারা বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে কাজ করে।

                         ছবি : সংগৃহীত

এই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিরা জলবায়ু ও পরিবেশবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। তারা বৈশ্বিক গবেষণা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করেছেন এবং বিশ্বজুড়ে সমমনস্ক তরুণদের সঙ্গে চিন্তাশীল আলোচনা করেছেন।

প্রতিযোগিতায় প্রকল্প প্রদর্শনী পর্বে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেছে, যেখানে তারা পরিবেশগত সংকট মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার ও উদ্যোগ তুলে ধরেছে। আন্তর্জাতিক পরিসরে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।

Exit mobile version