Site icon দৈনিক বঙ্গচিত্র

শ্যামনগরে খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ 

||জহিরুল ইসলাম, শ্যামনগর||

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে স্থানীয় খুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দিয়েছেন মোল্যা জাহাঙ্গীর আলম। তাঁর এ উদ্যোগে এলাকার শিশু-কিশোরদের মাঝে খেলাধুলার প্রতি নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে বুড়িগোয়ালিনী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বিভিন্ন বয়সের প্রায় ১৫ জন ফুটবলপ্রেমী শিশুর হাতে ফুটবল তুলে দেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় অভিভাবক, শিক্ষক, ক্রীড়ানুরাগীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোল্ল্যা জাহাঙ্গীর আলম বলেন,

“শিশুদের সুস্থ বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা যেন মোবাইল আসক্তি থেকে দূরে থাকে এবং শারীরিক-মানসিকভাবে উন্নত হতে পারে—সেজন্য এই ছোট উদ্যোগ।”

অভিভাবক ও স্থানীয়রা এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, গ্রামাঞ্চলে খেলাধুলার সরঞ্জাম পাওয়া কঠিন হওয়ায় এ ধরনের উদ্যোগ শিশুদের মাঠমুখী করবে এবং ভবিষ্যতে বড় কিছু করার স্বপ্নকে এগিয়ে দেবে।

উল্লেখ্য, মোল্ল্যা জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

Exit mobile version