Site icon দৈনিক বঙ্গচিত্র

সংস্কার আটকে গেলে সরকার ও নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত হবে: আখতার

||বিএন আহাম্মেদ || জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্ধারিত সংস্কার কার্যক্রমে বাধা তৈরি হলে সরকারের দায়িত্ব শেষ করার পথ ও আসন্ন জাতীয় নির্বাচন—দুটোই অনিশ্চিত হয়ে পড়তে পারে।

রোববার (৯ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এনসিপি–সমর্থিত ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার এখন তাদের মূল দায়িত্ব ও ম্যান্ডেটের কথা ভুলে গিয়ে শুধু নির্বাচন আয়োজনের দিকেই মন দিচ্ছে। সংস্কার বাস্তবায়নে দেরি বা জটিলতা দেখা দিলে নির্বাচন কীভাবে হবে এবং সরকারের এক্সিট পয়েন্ট কী—এসব নিয়ে প্রশ্ন তৈরি হবে।

আখতার হোসেন আরও বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার জন্য এক সপ্তাহ সময় দিলেও সেই সময় শেষ হয়ে আসছে। কিন্তু সরকার যে সংস্কার বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিল, তা এখন পিছিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে। বরং তারা শুধু নির্বাচন আয়োজন করে দায়িত্ব শেষ করার পথ খুঁজছে।

Exit mobile version