Site icon দৈনিক বঙ্গচিত্র

৪৫তম বিসিএস: ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ছবি : সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং শুধুমাত্র কারিগরি বা পেশাগত ক্যাডারের আওতায় থাকা প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত এই ২০৮ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌক্তিক কোনো কারণে প্রয়োজন হলে সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে।

প্রার্থীরা মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট কিংবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।

Exit mobile version