অ্যাশেজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর। এর এক সপ্তাহ আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
কামিন্সের মাঠে প্রত্যাবর্তন
আগেই জানানো হয়েছিল, এই টেস্টে প্যাট কামিন্স দলে ফিরছেন। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিঠের ইনজুরিতে পড়ে পাঁচ মাসের জন্য দলের বাইরে ছিলেন ৩২ বছর বয়সি এই পেসার। কামিন্সের সঙ্গে উসমান খাজা ও নাথান লায়নও ইনজুরি সত্ত্বেও দলে জায়গা ধরে রেখেছেন।
একাদশে পরিবর্তনের সম্ভাবনা
কামিন্স ও লায়নের ফিরন্তে স্কট বোল্যান্ড, মাইকেল নেসার এবং ডগেটের মধ্যে দুইজনকে একাদশ থেকে জায়গা হারাতে হতে পারে।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার লড়াই
চলমান সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্ট জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের।
অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, বিউ ওয়েবস্টার।