
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, দেশপ্রেমিক ও সংগ্রামী তরুণ কণ্ঠ। দেশের জন্য তার নিষ্ঠা ও প্রতিবাদী ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। এই সহযোদ্ধাকে হারিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।