Site icon দৈনিক বঙ্গচিত্র

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ ঢাকায় গ্রেফতার

খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে খুলনায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

মহানগর ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, কয়েকদিন ধরে তারা কাজী ফয়েজ মাহমুদকে খুঁজছিলেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, তিনি বসুন্ধরায় অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র বলছে, তার বিরুদ্ধে খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া আগের সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার ও এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও আছে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে শেখ সোহেলের ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

Exit mobile version