
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কেএমপির বর্তমান কমিশনার ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা এবং সম্প্রতি ডিআইজি পদে উন্নীত হওয়া মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান এবং বর্তমানে জিএমপিতে কর্মরত। শেখ হাসিনা সরকারের সময় তাকে রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল—এমন অভিযোগও রয়েছে।
অন্যদিকে, জুলফিকার আলী হায়দারকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। পরে তিনি ডিআইজি পদে উন্নীত হন এবং ৩ সেপ্টেম্বর কেএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পান। তার আগে তৎকালীন কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।