
বিশ্বব্যাংকের তথ্য বলছে—শ্রীলঙ্কা, চিলি, সুদান, ইউক্রেন, মিসরসহ যেসব দেশে সাম্প্রতিক বছরগুলোতে গণঅভ্যুত্থান হয়েছে, সেসব দেশে পরের বছরে এফডিআই তীব্রভাবে কমেছে। কিন্তু বাংলাদেশে এ সময়ে বিনিয়োগ বেড়ে যাওয়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি বৈশ্বিক আস্থার স্পষ্ট প্রমাণ।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রতিকূল পরিস্থিতিতেও দ্রুত ঘুরে দাঁড়ানোই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক অর্থনৈতিক নীতি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং বেসরকারি খাতের এগিয়ে আসার কারণে এ সফলতা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সব সমস্যার সমাধান করা না গেলেও বিনিয়োগকারীদের সহায়তায় সদিচ্ছার ঘাটতি ছিল না। শিগগিরই এ নিয়ে বছরের পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।