ইসরায়েলি প্ল্যাটফর্ম থেকে গান সরিয়ে নিচ্ছেন বিশ্বখ্যাত শিল্পীরা
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চার শতাধিক আন্তর্জাতিক শিল্পী, সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী ইসরায়েলি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে তাদের গান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর জানিয়েছে আনাদুলু এজেন্সি।
‘গণহত্যাকারীদের জন্য কোনো সঙ্গীত নয়’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই আন্দোলনে অংশ নিয়েছেন ব্রিটিশ ব্যান্ড Massive Attack, স্কটিশ গ্রুপ Primal Scream, মার্কিন শিল্পী Japanese Breakfast, গায়িকা Carole King, জাপানি তারকা Rina Sawayama, ও ডেনিশ গায়িকা MØ সহ বহু বিশিষ্ট শিল্পী।
এক বিবৃতিতে তারা সনি, ইউনিভার্সাল ও ওয়ারনারের মতো বড় মিউজিক কোম্পানিগুলোকেও একইভাবে গাজা ইস্যুতে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেমন তারা ইউক্রেনে রাশিয়ার হামলার সময় করেছিল।

