Site icon দৈনিক বঙ্গচিত্র

গাজায় ইসরায়েলের হামলায় ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহের পাশে স্বজনদের আহাজারিছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। গত ২৩ মাসের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি—হাসপাতাল সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

নিহতদের মধ্যে ৪১ জন গাজা নগরীর বাসিন্দা, যারা সকালে শুরু হওয়া টানা হামলায় প্রাণ হারান। এ পরিস্থিতিতে ইসরায়েল যদি গাজা নগরী দখলের অভিযান চালায়, তবে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

 

জাতিসংঘের সতর্কতা উপেক্ষা করে ইসরায়েল গাজা শহর ত্যাগ করার নির্দেশ দিয়েছে বাসিন্দাদের, তাঁদের গাজার দক্ষিণ দিকে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। এই নির্দেশের ঠিক পরেই ইসরায়েলি বাহিনী গাজার আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে, যেখানে স্থানীয়দের মতে বেশ কিছু বেসামরিক ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল।

গত শুক্রবার গাজায় ইসরায়েলের আগ্রাসনের ৭০০তম দিন পূর্ণ হলো। গাজার স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি নৃশংস হামলায় অন্তত ১৯,৪২৪ শিশু প্রাণ হারিয়েছে, যা প্রতি ৫২ মিনিটে একজন শিশুর মৃত্যুর সমান। নিহত শিশুদের মধ্যে প্রায় ১,০০০ এরও বেশি নবজাতক ও এক বছরের কম বয়সী শিশু রয়েছে।

Exit mobile version