
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে ভুক্তভোগীরা তাদের দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। তারা অভিযোগ করেন, কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার তাদের জমি স্থানীয় ভূমিদস্যু চক্র জালিয়াতি করে দখল করছে।
ভুক্তভোগীরা জানান, সরকারি দফতরে অভিযোগ করলেও কোনো ন্যায়বিচার হয়নি। তারা দাবি করেন, অসাধু ভূমি কর্মকর্তারা নামজারি প্রক্রিয়া দীর্ঘ সময় আটকে রেখে ভূমিদস্যুদের সুবিধা দিচ্ছেন এবং প্রমাণপত্র নষ্ট করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসকও আগের বছর ন্যায় বিচারের আশ্বাস দিলেও তদন্ত কার্যকর করা হয়নি।