Site icon দৈনিক বঙ্গচিত্র

জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম পরিচালক স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল এবং প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।

জামায়াতের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ ও ড. শিব্বির আহমাদ।

হৃদ্যতাপূর্ণ পরিবেশে হওয়া এই সভায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে আইআরআই পরিচালিত সাম্প্রতিক জরিপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই জরিপে দেখা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহ বেশ বেশি। অংশগ্রহণকারী ভোটারদের ৬৬ শতাংশ জানিয়েছেন তারা ‘ভোট দিতে খুবই আগ্রহী’, আর ২৩ শতাংশ বলেছেন তারা ‘কিছুটা আগ্রহী’। এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ বিশ্বাস করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

আইআরআই-এর প্রতিনিধি দল ও জামায়াতের এই বৈঠকে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি ও ভোটারদের মনোভাব নিয়েও মতবিনিময় হয়।

Exit mobile version