
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য। আমরা অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই—দেশকে সেই দিকে ঠেলে দেবেন না।”ক
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন হবে ‘লাউ-কদু’র নির্বাচন। লাউ মানে বিএনপি, আর কদু মানে জামায়াত। তারা আগে একসঙ্গেই ছিল, এখন শুধু ভান করছে যে আলাদা। মূলত সমঝোতার মাধ্যমেই তারা কাজ করছে।”
এনসিপির এই নেতা বলেন, “আমরা জুলাই বিক্রি করতে আসিনি, বরং সঠিক পথে রাখছি। বিএনপি আর জামায়াত জাহাজ বানিয়েছে, আর তেল এনেছে তরুণ প্রজন্ম।”
তিনি আরও বলেন, “বুলেট বিপ্লবের পর এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ জবাব দেবে। তাই এমন কিছু করবেন না, যাতে ভোটের মাধ্যমে আপনারাই হারিয়ে যান।”
গণভোটের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। একই দিনে ভোট হলে ভয়ভীতি দেখিয়ে সনদের বিরুদ্ধে প্রভাব খাটানো হতে পারে। তাই সরকারের আগে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য গণভোটই সঠিক পদক্ষেপ।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আপনার কোথায় হাসি আসে বলুন, তাহলে সেই হাসি কান্নায় পরিণত করে দেব। আমাদের এখনো হাসির সময় আসেনি, বরং কান্নার সময় চলছে।”