Site icon দৈনিক বঙ্গচিত্র

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৭৮৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন মারা গেছেন।

নতুন রোগী ভর্তি হওয়ার সংখ্যায় সবচেয়ে এগিয়ে ঢাকা উত্তর সিটি। এখানে এক দিনে ১৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়া বরিশালে ৮৭ জন, সিটি করপোরেশন ছাড়া ঢাকা বিভাগে ১৩০ জন, চট্টগ্রামে ১০৮ জন, দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনায় ৬৬ জন, ময়মনসিংহে ৫৪ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৩৪৯ জন। আক্রান্ত হয়েছেন মোট ৮৭ হাজার ৭১২ জন।

গত বছর ২০২৪ সালে মোট আক্রান্ত ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী।

Exit mobile version