Site icon দৈনিক বঙ্গচিত্র

তিতাসে গ্যাস সংকটের অভিযোগ জমা দিলেন ইশরাক

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সোমবার (২৪ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে গ্যাস সংকটের অভিযোগ জমা দিয়েছেন।

তিনি জানান, সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারি, চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে মানুষ দারিদ্র্য ও অস্বস্তিতে ভুগছেন। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য ইশরাক কর্তৃপক্ষকে আহ্বান জানান।

বিএনপি নেতা আরও নিশ্চিত করেন, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

Exit mobile version