সরকার তিন জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রত্যাহার হওয়া জেলার মধ্যে রয়েছে—কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর।
- কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে সরিয়ে জাতীয় বেতন কমিশনে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
- চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।
- মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যুগ্মসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

