Site icon দৈনিক বঙ্গচিত্র

দেশের বৈদেশিক রিজার্ভ সামান্য কমে ৩১.০৮ বিলিয়ন ডলারে

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে এখন ৩১,০৮৬.৩৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩১.০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী সোমবার (২৪ নভেম্বর) এই তথ্য জানান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ এখন ২৬,৩৭৮.৪৭ মিলিয়ন ডলার।

এর আগে, ১৬ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১,১০৯.৭৯ মিলিয়ন ডলার এবং আইএমএফ পদ্ধতিতে ২৬,৪০৫.৫৫ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ হিসাব করা হয় বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে।

Exit mobile version