Site icon দৈনিক বঙ্গচিত্র

নাটোর চিনিকলের অস্থায়ী শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ চার দফা দাবিতে শ্রমিক–কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন

নাটোর চিনিকলের অস্থায়ী শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ চার দফা দাবিতে শ্রমিক–কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চিনিকল গেটের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

শুক্রবার ও শনিবার শ্রমিক–কর্মচারীদের পাশাপাশি কর্মকর্তাদেরও দায়িত্ব পালনের ব্যবস্থা করা

বিক্ষোভ শেষে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত চার দিনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি:

৩০ নভেম্বর: সকাল ৯টা–১০টা বিক্ষোভ, ১০টা–১১টা কর্মবিরতি

১ ডিসেম্বর: সকাল ৯টা–১০টা বিক্ষোভ, ১০টা–১২টা কর্মবিরতি

২ ডিসেম্বর: সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন

৩ ডিসেম্বর: সকাল ৮টা থেকে পুরো দিনের কর্মবিরতি

শ্রমিক–কর্মচারীরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।

Exit mobile version