
রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল বলেন, বেগম রোকেয়ার অবদান জাতির জন্য অনন্য। তিনি শিক্ষাকে নারী উন্নয়নের প্রধান শক্তি হিসেবে দেখতেন এবং বিশ্বাস করতেন, শিক্ষাই নারীকে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিতে পারে। তার দূরদর্শী চিন্তা ও সংগ্রাম নারী সমাজের উন্নয়ন ও স্বাধীনতার ভিত্তি তৈরি করেছে।
তিনি আরও বলেন, রোকেয়ার জীবন ও দর্শন আজও নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তার দেখানো পথ বর্তমান নারী সমাজকে আত্মনিবেদন ও জাতির কল্যাণে কাজ করতে উৎসাহিত করছে।
বাণীর শেষে ফখরুল বেগম রোকেয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।