
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান–এর জন্য অপেক্ষায় থাকা রিকশাচালক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
রুমন বলেন, “তারেক রহমানের ভালো দিকগুলো নিন্দুকেরা সহ্য করতে পারে না। তারা নানা কথা বলবে। কিন্তু তিনি এসবের তোয়াক্কা করেন না। তিনি বিজয়ীর বেশেই দেশে ফিরবেন।”
এর আগে কয়েক দিন ধরে আনোয়ার হোসেন ধানের শীষ হাতে ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষা করছিলেন। তার পক্ষে আনোয়ারের হাত থেকে ধানের শীষ সংগ্রহ করেন রুমন। তিনি জানান, এটি ডা. জুবাইদা রহমানের নির্দেশেই গ্রহণ করা হয়েছে।
রুমন আরও জানান, বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান ওই রিকশাচালকের সঙ্গে দেখা করবেন। রিকশা উপহার দেওয়ার প্রস্তাব জানালে আনোয়ার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তিনি রিকশাটি নেবেন, এর আগে নয়। কোন প্রশ্নবিদ্ধ অবস্থায় তিনি রিকশা নিতে চান না।