
শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল কয়েকটি দলকে নিয়ে জোট করেছে এবং তারা নির্বাচনের আগেই গণভোট আয়োজনের জন্য সরকারকে চাপ দিচ্ছে। তিনি জানান, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হলে তা সঠিক ও সাশ্রয়ী হবে, কারণ আলাদা করে দুইটি ভোট হলে অনেক খরচ বাড়বে।
তার অভিযোগ, যারা নির্বাচনের আগে গণভোটের দাবি তুলছে, তারা মূলত নির্বাচনকে বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে।