Site icon দৈনিক বঙ্গচিত্র

পটুয়াখালীর বাউফলে এনসিপির নির্বাচনী তোরণে আগুন

পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মুজাহিদুল ইসলাম শাহিনের সমর্থনে নির্মিত একটি নির্বাচনী তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে বাউফল পৌরসভার পশ্চিম সীমানায় এই তোরণটিতে আগুন দেওয়া হয়, যার ফলে তোরণটির একটি অংশ পুড়ে যায়। তোরণে লেখা ছিল, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনকে এমপি হিসেবে দেখতে চাই।”

এনসিপি নেতা শাহিন বলেন, “নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। আগুন দিয়ে তোরণ পুড়ানো যেতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা নিভানো যাবে না। আমরা দমিয়ে থাকব না এবং গণমানুষের হৃদয়ে পৌঁছাবো।”

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানিয়েছেন, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version