
ইনস্টাগ্রামে সাদা ব্যাকগ্রাউন্ডে শিশুর ইমোজি দিয়ে সাজানো একটি কার্ডে ভিকি-ক্যাট লেখেন—
“আমাদের জীবনে খুশি এসে গেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানালাম।”
সঙ্গে তারা সন্তানের জন্মদিন হিসেবে ৭ নভেম্বর ২০২৫ উল্লেখ করেন।
ভিকি ও ক্যাটরিনা ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই ক্যাটরিনার মা হওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে চলতি বছরের সেপ্টেম্বর মাসে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে তিনি জানান, তাদের পরিবারে নতুন অতিথি আসছে।
সন্তান জন্মের খবর প্রকাশ হওয়ার পরই ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম। এখন সবার অপেক্ষা, কখন তারা এই তারকা দম্পতির ছোট্ট ছেলেকে দেখবেন।