Site icon দৈনিক বঙ্গচিত্র

এসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার ১১ কর্মকর্তার বদলি, দুইজনের আদেশ বাতিল

||বিএন আহাম্মেদ || পুলিশের এসপি (পুলিশ সুপার) পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

নতুন আদেশ অনুযায়ী, এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে এবং ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

এছাড়া, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে এবং মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এদিকে, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Exit mobile version