বরিশালের বানারীপাড়ায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ চলাকালে গৌতম সমদ্দার (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
গৌতম সমদ্দার বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়া তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশ্মশান কমিটি এবং কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

