||বিএন আহাম্মেদ || বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বৈঠকে কৃষি, তথ্যপ্রযুক্তি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে এবং সার্ককে পুনরুজ্জীবিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া বিএসটিআইয়ের সঙ্গে হালাল পণ্য রপ্তানি বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে পাকিস্তানের পিএইচএ।