
বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল। অপরদিকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।
জানা গেছে, বৈঠকের পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
উল্লেখযোগ্যভাবে, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে।