
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওর্য়াড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভুমি অফিস মাঠে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর ৪ আসনের ধানের শীষ মনোনিত ড.এম মনিরুজ্জাম মনির ।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ও ওর্য়াড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম ।