Site icon দৈনিক বঙ্গচিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেলে শহরের কলেজপাড়া লেভেল ক্রসিং এলাকায়

 

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেলে শহরের কলেজপাড়া লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এই ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত বিরতির পর, বিকট শব্দের সঙ্গে ‘চ’ বগির পেছনের চাকা লাইন থেকে ছিটকে যায়। এতে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার অশোক চন্দ্র পাল জানান, ডাউন লাইনে ট্রেন চলাচল স্থগিত রয়েছে, কিন্তু আপ লাইনে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক। কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের উদ্ধারে কাজ চলছে।

Exit mobile version