Site icon দৈনিক বঙ্গচিত্র

ভনের পূর্বাভাস: ২০২৭ সালের বিশ্বকাপ জিতবে প্রোটিয়া দল।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পুরোনো ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখে দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ নিয়ে বড় আশা প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তিনি মনে করেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ট্রফি তুলে নেবে প্রোটিয়া দল।

লর্ডসে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ঝড়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভন লিখেছেন, ‘আমার ধারণা, ২০২৭ সালের বিশ্বকাপ জয়ী হবে দক্ষিণ আফ্রিকা’। এই মন্তব্যের সময় আলোচনার কেন্দ্রে ছিলেন দলের নতুন উজ্জ্বল তারকা ম্যাথিউ ব্রিটজ।

মাত্র ২৬ বছর বয়সী এই ওপেনার অভিষেকের পর থেকে পাঁচটি ইনিংসে ধারাবাহিকভাবে পঞ্চাশ বা তার বেশি রান করেছেন, যা ক্রিকেট ইতিহাসে অনন্য। লর্ডসে তার ৮৫ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ৩৩০/৮ রানের স্কোরে পৌঁছে দেয়, যদিও এক সময়ে দল ৯৩/৩ অবস্থায় চাপের মুখে ছিল। এর আগে অভিষেকে তিনি ১৫০ রান করেছিলেন, আর অস্ট্রেলিয়ায় খেলেছেন ৮৮ রানের ইনিংস। পাঁচ ম্যাচে তার মোট সংগ্রহ ৪৬৩ রান, গড় ৯২.৬।

ব্রিটজকে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি ত্রিস্তান স্টাবসের সঙ্গে ১৪৭ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন, যেখানে স্টাবস করেন ৫৮ রান এবং ডেওয়াল্ড ব্রেভিস যোগ করেন ৪২ রান। ইংল্যান্ডের পক্ষে জোফ্রা আর্চার নেন ৪ উইকেট, আর আদিল রশিদ নেন ২ উইকেট।

এর আগে, প্রথম ওয়ানডেতে হেডিংলিতে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে মাত্র ১৩১ রানে অলআউট করে দেয়। কেশব মহারাজ (৪/২২) ও উইয়ান মুলডার (৩/৩৩) তাদের দুর্দান্ত বোলিংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের বিপদে ফেলেন। এরপর মাত্র ২১ ওভারেই জয় নিশ্চিত করে সিরিজে এগিয়ে যায় প্রোটিয়ারা।

এই দুই ম্যাচের আধিপত্যই মাইকেল ভনকে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আশাবাদী হতে উদ্বুদ্ধ করেছে। বিশেষ করে ২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। তাই ঘরের মাঠের সুবিধা এবং এই দারুণ ফর্ম মিলিয়ে প্রোটিয়া দলের উপর প্রত্যাশার পারদ ইতিমধ্যে বেশ উচ্চমানের হয়ে উঠেছে।

Exit mobile version