উন্নত জীবনপ্রত্যাশায় যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থান করার কারণে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। ফেরত আসাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।
দেশে ফিরলেও ফেরত আসা কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী পদক্ষেপ আরও কঠোর হওয়ায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে তিনটি ধাপে ১৮৭ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন বলে জানা গেছে।