প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৮:৫৫ পি.এম
রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান পৌরসভায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল কর্মী আলমগীর ওরফে আলম (৫৫)। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসদরের রশিদের পাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিদ্দিক চৌধুরীর পাড়ার বাসিন্দা আবদুস সাত্তারের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে ঘর থেকে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের গুলিতেই আলমগীর নিহত হয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।