রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় আকস্মিক মিছিলের আয়োজন করা হয়। এসব মিছিল থেকে মোট ২৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

