
বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা Reuters এ তথ্য জানায়।
রিপোর্টে বলা হয়, ভারী সামরিক পরিবহন বিমান Antonov An-22 মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানী মস্কোর উত্তর–পূর্বের ইভানোভো অঞ্চলে বিধ্বস্ত হয়। তখন বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করছিল।
সরকারি সূত্র এখনো দুর্ঘটনার কারণ বা হতাহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে রুশ রাষ্ট্রীয় সংস্থা TASS জানিয়েছে, বিমানে সাতজন ক্রু ছিলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি মেরামত শেষে টেস্ট ফ্লাইটে ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু হয়েছে।