Site icon দৈনিক বঙ্গচিত্র

সাকিবের শেয়ারবাজার মামলার তদন্তে সময় বাড়ালো আদালত

শেয়ারবাজার কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত শেষ করতে আগামী ৩ মার্চ পর্যন্ত সময় দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ নতুন এই সময়সীমা নির্ধারণ করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত চার মাস সময় দেওয়া হয়েছে। মামলায় জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান, তার মা শিরিন আক্তারসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার বিষয়ে নিজের বক্তব্য দিতে বিদেশে থাকা সাকিবকে দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ লোপাটের অভিযোগে গত ১৭ মে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি করেন। পরে গত ১৬ জুন আদালত সাকিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

Exit mobile version