
র্যাব জানায়, প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে—এয়ারগানটি সচল রয়েছে। পরে আইনগত প্রক্রিয়ার জন্য এটি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ বলছে, এলাকায় আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান আছে।
সংস্থার হিসাব অনুযায়ী, গত বছরের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জুড়ে র্যাব-৯ মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।