Site icon দৈনিক বঙ্গচিত্র

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতি রিজভীর আহ্বান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ যেন নিরাপদে ও বাধাহীনভাবে ভোট দিতে পারে—সেজন্য সরকারকে জরুরি ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এবং সেই পরিবেশ তৈরি না হলে জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব নয়।

এ সময় তিনি অভিযোগ করেন, অতীত সরকার দেশের সম্পদ লুটপাট করে দেশকে অন্য দেশের ওপর নির্ভরশীল করে তুলতে চেয়েছিল। এমনকি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরও দারিদ্র্যের হার বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version