বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনাসদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি জানানো হয়েছে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে।
পোস্টে জানানো হয়, সাক্ষাৎকালে দুই পক্ষ পরস্পরের খোঁজখবর নেন এবং বাংলাদেশ–ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
দুই দেশের সামরিক সম্পর্ক ভবিষ্যতে কীভাবে সম্প্রসারিত হতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন সেনাপ্রধান ও রাষ্ট্রদূত।

