
রোববার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খসরু বলেন, “বাংলাদেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার লড়াইয়ে সব দল একত্রিত ছিল। সবাই এক পরিবার হিসেবে কাজ করেছে।” তিনি সবাইকে ঐক্য বজায় রাখতে আহ্বান জানিয়ে বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজন করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে কাজ করছি। ১৪ মাসেও গণতন্ত্রের পূর্ণ ধারায় ফেরেনি। নির্বাচনের দিকে সবাই অংশগ্রহণের মাধ্যমে এগোবে, হিংসাপূর্ণ রাজনীতিতে ফিরা যাবে না।”
এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদী কর্তৃত্বের কারণে মানুষের উপর যেভাবে নির্যাতন হয়েছে, তা সভ্যতার বিপর্যয়। জাতীয় নির্বাচনের পথে কোনো বাধা সৃষ্টি হতে না পারে, এজন্য জুলাইয়ের চেতনা অনুসরণ করতে হবে।”
জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।